ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ৩০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৫:৪৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২ পঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:নলছিটিতে ৩০ গ্রাম গাঁজাসহ জয় গাইন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে নলছিটি হাউজিং এস্টেট সংলগ্ন একটি পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত জয় গাইন নলছিটি উপজেলার অভয়নীল (২নং ওয়ার্ড) এলাকার শ্যামল কৃষ্ণ গাইনের ছেলে। তার মায়ের নাম শিপ্রা রানী।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই (নিঃ) আকতার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল হাউজিং এস্টেট সংলগ্ন মোঃ জাহিদুল ইসলাম বখতিয়ারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান চালায়। এ সময় জয়ের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৩০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।এই ঘটনায় এসআই আকতার হোসেন বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-২৩, তারিখ: ১৫/০৯/২০২৬; জি আর নং-১৮৮)। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ৩০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

নলছিটিতে ৩০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৪৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬