নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসন ও নলছিটি পৌরসভার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার জনাব খলিল আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় কমিশনার বলেন, “ডেঙ্গু কোনো একক সরকারি সংস্থার পক্ষে দূর করা সম্ভব নয়। এটি প্রতিরোধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে এবং ডেঙ্গু মুক্ত সমাজ গঠনে ঘরে ঘরে সচেতনতা গড়ে তুলতে হবে।” নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নলছিটি পৌরসভার প্রশাসক জনাব প্রতীক কুমার কুন্ডু-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আমাদের বাড়ির চারপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখাই ডেঙ্গু থেকে বাঁচার প্রধান উপায়। প্রশাসন ও পৌরসভা এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”
আলোচনা সভায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মানুষের সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমানো পানি অপসারণ এবং মশার কামড় থেকে বাঁচতে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখে।
সর্বশেষ :
“ডেঙ্গু মুক্ত সমাজ গঠনে ঘরে ঘরে সচেতনতা গড়ে তুলতে হবে” — নলছিটিতে বিভাগীয় কমিশনার।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০২:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- ২৮ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ


















