নলছিটি প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, সহিংসতা ও দেশ অস্থিতিশীল করার অপতৎপরতার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে নলছিটি উপজেলা ছাত্রদল। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিশাল মোটরসাইকেল বহর নিয়ে নলছিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল চলাকালীন ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা বিঘ্নিত করতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার দোসররা নতুন করে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপতৎপরতা রাজপথে কঠোরভাবে প্রতিহত করতে ছাত্রদল সর্বদা প্রস্তুত রয়েছে। উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা এই কর্মসূচিতে অংশ নেন।
সর্বশেষ :
নলছিটিতে আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- ৬০ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ










