ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি সদর থানায় অশ্লীল গালিগালাজ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সোহাগ মোল্লা ওরফে মোল্লা শাওন নামের এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে পৃথক ৪টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্থানীয় চার ভুক্তভোগী সাংবাদিক।পুলিশ ও ভুক্তভোগী সাংবাদিকদের সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর রাতে ঝালকাঠি সদর থানায় প্রথম জিডিটি দায়ের করেন ঝালকাঠি শহরের পুরাতন কলেজ খেয়াঘাট এলাকার বাসিন্দা ও দৈনিক দূরযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মনির হোসেন। একই রাতে দ্বিতীয় জিডিটি করেন দৈনিক ঝালকাঠি বার্তা ও আজকের পত্রিকার সাংবাদিক মো. আরিফুর রহমান রায়হান। এরপর ধানসিঁড়ি নিউজ নেটওয়ার্কের অ্যাডমিন ও দৈনিক খোলা কাগজ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. খাইরুল ইসলাম বাদী হয়ে তৃতীয় জিডিটি দায়ের করেন।এর পরদিন, ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আজকের পরিবর্তন ও দৈনিক ঝালকাঠি বার্তার রিপোর্টার উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু থানায় হাজির হয়ে একই অভিযোগে চতুর্থ জিডিটি দায়ের করেন।জিডি সূত্রে জানা গেছে, কথিত সাংবাদিক সোহাগ মোল্লা ওরফে মোল্লা শাওন দীর্ঘদিন ধরে ফেসবুক লাইভ এবং বিভিন্ন আপত্তিকর পোস্টের মাধ্যমে অভিযোগকারী সাংবাদিকদের উদ্দেশ্য করে অত্যন্ত অশ্লীল গালিগালাজ ও কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করে আসছেন। অভিযুক্ত ব্যক্তি নিজের হীন স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টায় ঝালকাঠির স্বনামধন্য ও পেশাদার সাংবাদিকদের সম্মানহানি করতে একের পর এক এই ধরণের মানহানিকর লাইভ ভিডিও ছড়াচ্ছেন বলে জিডিতে উল্লেখ করা হয়।এ বিষয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ জানায়, সাংবাদিকদের দায়ের করা অভিযোগগুলো সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ :
ঝালকাঠিতে ৪ সাংবাদিকের মানহানি ও অপপ্রচারের অভিযোগে ‘মোল্লা শাওন’-এর বিরুদ্ধে থানায় পৃথক ৪ জিডি
-
রিপোর্টার - আপডেট টাইম : ০১:৫৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- ৫৯ পঠিত
ট্যাগ :










