ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে সরকারি নির্দেশনা উপেক্ষা, পালিত হলো না আন্তর্জাতিক প্রবীণ দিবস

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০২:১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১০৮ পঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও পালিত হয়নি আন্তর্জাতিক প্রবীণ দিবস। আজ ১লা অক্টোবর (বৃহস্পতিবার) দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হলেও নলছিটি উপজেলা প্রশাসন বা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ চোখে পড়েনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছর প্রবীণদের অধিকার সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিবসটি পালনের জন্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা থাকে। কিন্তু নলছিটিতে এবারের ১লা অক্টোবর যেন সম্পূর্ণ নীরবেই পার হয়ে গেল।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, “উপজেলা পর্যায়ে আমাদের প্রবীণ দিবস পালিত হয়নি। এটি মূলত জেলা পর্যায়ে পালন করা হয়ে থাকে।”
তবে উপজেলা পর্যায়ে দিবসটি না পালনের বিষয়ে ভিন্ন কারণ উল্লেখ করেছেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নুরুল হুদা। তিনি জানান, “নলছিটি উপজেলায় কোনো প্রবীণ হিতৈষী সংগঠন না থাকায় সেখানে প্রবীণ দিবস পালন করা হয় না।”
সরকারি নির্দেশনা থাকার পরও স্থানীয় পর্যায়ে সমন্বয়হীনতা ও সংগঠনের অজুহাতে প্রবীণদের সম্মান জানানোর এই বিশেষ দিনটি এভাবে বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধা মাকে লাথি ও বাবার ওপর বর্বরোচিত হামলার অভিযোগ

নলছিটিতে সরকারি নির্দেশনা উপেক্ষা, পালিত হলো না আন্তর্জাতিক প্রবীণ দিবস

আপডেট টাইম : ০২:১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬