ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে যথাযথ মর্যাদায় বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২১ পঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় হোক প্রতিদিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস-২০২৬। এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।
আজ (৯ অক্টোবর) শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রতীক কুমার কুন্ড।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল।
সভায় বক্তারা মানবদেহে ডিমের পুষ্টিগুণ, প্রয়োজনীয়তা এবং মেধা বিকাশে এর ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ করে ক্রমবর্ধমান শিশু ও গর্ভবতী মায়েদের নিয়মিত ডিম খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

ট্যাগ :

নলছিটিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নলছিটিতে যথাযথ মর্যাদায় বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত

আপডেট টাইম : ০৩:১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬