নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আন্তর্জাতিকভাবে সুপরিচিত বৈশ্বিক স্বাস্থ্য সম্মেলন ‘World Health Summit 2026’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে জার্মানির বার্লিনের পথে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী Dr. Ziauddin Hyder। আজ শুক্রবার সকালে তিনি বাংলাদেশ প্রতিনিধি দল নিয়ে ঢাকা ত্যাগ করেন।
এবারের মর্যাদাপূর্ণ বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর জিয়া হায়দার। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতি-নির্ধারক, গবেষক এবং সংশ্লিষ্ট অংশীজনরা (Stakeholders) একত্র হচ্ছেন।
সম্মেলনটি বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা, উদ্ভাবনী সমাধান ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের অন্যতম সেরা একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি ও ধারণা লাভ করা বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের ও সম্মানের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্মেলন শেষে আগামী ১৩ অক্টোবর ড. জিয়াউদ্দিন হায়দারের দেশে ফেরার কথা রয়েছে।
সর্বশেষ :
ওয়ার্ল্ড হেলথ সামিটে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বার্লিন গেলেন ড. জিয়াউদ্দিন হায়দার
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৩:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- ১৮ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ










