ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল ট্যাবে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ করবে নলছিটির মাঠকর্মীরা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৪৮ পঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মসূচি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (১১ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত প্রশিক্ষণার্থীদের হাতে শুমারির কাজে ব্যবহারের জন্য ডিজিটাল ট্যাব তুলে দেওয়া হয়।
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়ন একক’—এই স্লোগানকে সামনে রেখে গত ১০ ও ১১ অক্টোবর এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মাঠপর্যায়ে পরিবারের সঠিক তথ্য সংগ্রহ, ডিজিটাল পদ্ধতিতে উপাত্ত সংরক্ষণ এবং জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করাই ছিল এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।
প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীদের ডিজিটাল ট্যাব ব্যবহারের নিয়ম, সরাসরি তথ্য এন্ট্রি, পরিবারের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ এবং সংগৃহীত উপাত্ত যাচাইয়ের বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে জরিপ পরিচালনার সময় সম্ভাব্য বিভিন্ন জটিলতা মোকাবিলা এবং তথ্যের নির্ভুলতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
পুরো প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান পলাশ। দুই দিনের প্রশিক্ষণ শেষে তিনি এর সমাপনী ঘোষণা করেন। এছাড়া সম্পূর্ণ কার্যক্রমটি নিবিড়ভাবে মনিটরিং করেন ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুরুল হুদা।
ট্যাব বিতরণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ের কর্মীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সঠিক তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্ভুল উপাত্তের ভিত্তিতেই প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করা সম্ভব হবে, যা সরকারি সহায়তা কার্যক্রমকে আরও বেশি কার্যকর ও গতিশীল করবে।
সমাপনী অনুষ্ঠানে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা, পরিবারের সঠিক তথ্য লিপিবদ্ধ করা এবং দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টদের আশা, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে মাঠকর্মীরা শুমারি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করবেন এবং এর মাধ্যমে নলছিটি উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির একটি সুশৃঙ্খল ও নির্ভুল ডেটাবেজ তৈরি হবে।

ট্যাগ :

নলছিটিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ডিজিটাল ট্যাবে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ করবে নলছিটির মাঠকর্মীরা

আপডেট টাইম : ০৮:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬