নলছিটি (ঝালকাঠি):
ঝালকাঠির নলছিটিতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এ জব্দ করা ইলিশ মাছ একটি স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পশ্চিম প্রেমহার যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (২৪ অক্টোবর) সুগন্ধা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ সাইফুল্লাহ নাসিমের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ১২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল ও ২.৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হলেও, যুবনেতা সাব্বির আহমেদের তৎপরতায় উদ্ধারকৃত ইলিশ মাছগুলো মাছ ব্যবসায়ী বাড়ি-সংলগ্ন ‘মারকাজুল উলুম হাফেজী এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’-এর শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।
সর্বশেষ :
নলছিটিতে জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:৪৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- ৭৭ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ









