ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৫৭ পঠিত

উপজেলা প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি):

ঝালকাঠি জেলার নলছিটি ফেরিঘাটে দীর্ঘদিন ধরে তলিয়ে থাকা ও ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা হয়েছে। এর ফলে যানবাহন ও যাত্রী চলাচলে স্বস্তি ফিরেছে।
গত ২৯ আগস্টে আমার দেশ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ফেরিঘাট পানিতে তলিয়ে থাকার কারণে যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। ঘাট এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটত এবং স্থানীয়রা আতঙ্কে ছিলেন। সেই সময় স্থানীয় ভ্যানচালকসহ অনেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষের নজরদারিতে রাস্তাটি মেরামত করা হয়। বর্তমানে ঘাটের অ্যাপ্রোচ রোড মসৃণ ও ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে। রাস্তার পাশে বালুর বস্তা দিয়ে বাঁধ দেওয়া হয়েছে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে। যাত্রী ও যানবাহন চালকরা এখন আগের তুলনায় নিরাপদে চলাচল করতে পারছেন।
স্থানীয়রা বলছেন, মেরামতের পর দুর্ঘটনার শঙ্কা অনেক কমে গেছে। তারা দ্রুত এ উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং ঘাট এলাকার নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি করেছেন।
নলছিটি ফেরিঘাট ঝালকাঠি ও বরিশালের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। রাস্তা মেরামতের ফলে স্থানীয় অর্থনীতি ও যাতায়াতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধা মাকে লাথি ও বাবার ওপর বর্বরোচিত হামলার অভিযোগ

নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি।

আপডেট টাইম : ১১:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬