ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে হাসপাতালের চাপ কমানোর পরিকল্পনা বিএনপির

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৮৭ পঠিত

জেলা প্রতিনিধি:
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ইউনিয়নভিত্তিক সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিএনপি। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং উপজেলা-জেলা হাসপাতালগুলোর ওপর চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ড. হায়দার জানান, প্রতিটি ইউনিয়নে একটি করে সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগের দিকনির্দেশনা এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিটে একজন চিকিৎসকের পাশাপাশি উপসহকারী, মিডওয়াইফ, নার্স, ল্যাব টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট থাকবেন। স্বাস্থ্য সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে তিনটি ‘হাব’ গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা সম্ভব না হলে রোগীদের ধাপে ধাপে উপজেলা ও জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হবে। বিদ্যমান স্বাস্থ্যকর্মীদের একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে বাড়ি বাড়ি গিয়ে সেবা দেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
পরিদর্শনকালে ড. জিয়াউদ্দিন হায়দার হাসপাতালের জরুরি বিভাগ, নারী ও শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। রোগী ও স্বজনরা চিকিৎসকদের আন্তরিকতার প্রশংসা করলেও শয্যা সংকট, ওষুধের ঘাটতি ও পরিচ্ছন্নতার অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
এসব সমস্যা গুরুত্বের সঙ্গে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ২০ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে হাসপাতালের চাপ কমানোর পরিকল্পনা বিএনপির

আপডেট টাইম : ০৭:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬