ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ঝালকাঠি জেলা পরিদর্শনে

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী পরিবেশ এবং মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে ঝালকাঠি জেলায় এসেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধি দল।
রোববার দুপুরে এই দুই সদস্যের প্রতিনিধি দল ঝালকাঠি প্রেসক্লাবে এসে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। তারা নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রচার-প্রচারণার পরিবেশ, সাংবাদিকদের কাজের স্বাধীনতা এবং সাধারণ ভোটারদের অভিমতসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় প্রতিনিধি দলের সদস্য ইঙ্গো বোটনার (জার্মান নাগরিক) লরেন্স (লুক্সেমবার্গের নাগরিক) ইইউ’র এই পর্যবেক্ষক দল বাংলাদেশের বিভিন্ন জেলায় দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ কার্যক্রম চালাচ্ছে। ঝালকাঠিতে তাদের এই সফর নির্বাচনী পরিবেশের স্বচ্ছতা ও নিরপেক্ষতা যাচাইয়ের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিকদের কাজের পরিবেশ, নির্বাচনকালীন চ্যালেঞ্জ এবং স্থানীয় পর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরেন। তারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানান।
ইইউ পর্যবেক্ষক দলের এই সফর ঝালকাঠির নির্বাচনী প্রস্তুতি ও পরিবেশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। পরবর্তীতে তারা জেলার অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গেও মতবিনিময় করতে পারেন বলে জানা গেছে।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ঝালকাঠি জেলা পরিদর্শনে

আপডেট টাইম : ০৩:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬