ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গ্যাংয়ের হামলায় মাদ্রাসাছাত্র ইমন লাইফ সাপোর্টে

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২৯ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি-
ঝালকাঠি পৌরসভার বাসন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের পূর্বপরিকল্পিত হামলায় আবু বক্কর ইমন (১৬) নামে নেছারাবাদ মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্র গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।
গত ৪ মে সকাল ১১টার দিকে সাগর তালুকদার ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে ইমনের ওপর হামলা চালায়। আহত ইমনকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে এবং অবশেষে ঢাকায় স্থানান্তর করা হয়। মাথায় গুরুতর আঘাতের কারণে তার খুলি অপসারণ করা হয়েছে।
এ ঘটনায় ইমনের মামা জামাল হাওলাদার বাদী হয়ে সাগর তালুকদার, তার বাবা মোস্তফা তালুকদারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্থানীয়রা অভিযোগ করেন, সাগর দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ঘটনার প্রতিবাদে বুধবার (৭ মে) বিকেলে এলাকাবাসী ও সহপাঠীরা মানববন্ধন করে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঝালকাঠি সদর থানার ওসি জানান, মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

কিশোর গ্যাংয়ের হামলায় মাদ্রাসাছাত্র ইমন লাইফ সাপোর্টে

আপডেট টাইম : ১০:০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬