ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গরু চুরি করতে এসে ব্যর্থ, ধাওয়া খেয়ে পালালো চোর

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৫২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬ পঠিত

নলছিটি প্রতিনিধি, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

ঝালকাঠির নলছিটি উপজেলা কুলকাঠি ইউনিয়নের পূর্ব বারইকরন এলাকায় গরু চুরি করতে এসে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে গেছে চোরের দল। ঘটনাস্থল থেকে চুরি করা ৬টি গরু উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৫ ফেব্রুয়ারি ) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় হারুন হাওলাদার ও আফছার মোল্লা এর বাড়ির গোয়ালঘর থেকে ৩টি করে মোট ৬টি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল চোরের দল।

এ সময় গরুর ডাক ও শব্দে এলাকাবাসীর সন্দেহ হলে তারা দ্রুত বের হয়ে ধাওয়া দেয়। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে চোরেরা গরুগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গরুগুলো উদ্ধার করে মালিকদের জিম্মায় দেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা আতঙ্কে রয়েছেন।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

গরু চুরি করতে এসে ব্যর্থ, ধাওয়া খেয়ে পালালো চোর

আপডেট টাইম : ১১:৫২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬