ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণের কারাদণ্ড, জরিমানা ১২ লাখ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৩ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:চেক জালিয়াতির মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে ৫ মাসের কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর, ২০২৬) ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অনুতোষ চন্দ্র বালা এ রায় ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত। তবে রায় ঘোষণার সময় আসামি বিজন কৃষ্ণ খরাতী আদালতে উপস্থিত ছিলেন না, তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২০২৪ সালের ১৯ ডিসেম্বর নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলা করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে বিজ্ঞ আদালত আসামির অপরাধ প্রমাণিত পাওয়ায় এই সাজা প্রদান করেন। আইনজীবী গোলাম মাওলা শান্ত জানান, চলতি বছরের ২৪ এপ্রিল একটি চেক প্রতারণা মামলায় বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের একটি বাসা থেকে পুলিশ বিজন কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল। কিন্তু একদিন পর তিনি জামিন নিয়ে পুনরায় পলাতক হন।
উল্লেখ্য, চেক জালিয়াতি ছাড়াও নলছিটি উপজেলায় কর্মরত থাকাকালে ২০২১-২০২২ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন ১২৮টি ঘরের মধ্যে ৫৫টি ঘর না বানিয়ে বরাদ্দকৃত পুরো টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ রয়েছে বিজন কৃষ্ণের বিরুদ্ধে। রায় ঘোষণার পর তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেবাচিম হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা: ডা. জিয়াউদ্দিন হায়দার

চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণের কারাদণ্ড, জরিমানা ১২ লাখ

আপডেট টাইম : ০৭:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬