ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ নলছিটিতে আটক ১।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৫:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৫০ পঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ একজন জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন চিহ্নিত জুয়াড়িসহ অজ্ঞাতনামা ২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
শনিবার (০৩ অক্টোবর, ২০২৬) রাত ২৩:৪৫ ঘটিকায় নলছিটি থানাধীন সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামস্থ ব্র্যাক হাউজের আবাসন এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই (নিঃ) মিজানুর রহমান (বিপি- ৭৭০১০৬৩৮১০) সংগীয় অফিসার ও ফোর্সসহ সুবিদপুর ইউনিয়নের গোপালপুর সাকিনের ব্র্যাক হাউজের আবাসনে জনৈক তুলু মালির বসত ঘরে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ হাতেনাতে আটক করা হয় নলছিটি থানার কামবেপুর এলাকার মৃত মান্নাতের ছেলে মোঃ নাছির উদ্দিন (৫০)-কে।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় মালুহার এলাকার মৃত খবির হাওলাদারের ছেলে চিহ্নিত জুয়াড়ি মোঃ রিপন হাওলাদার ওরফে হঠাৎ রিপন (৪৫)। এ সময় তার সাথে থাকা আরও অজ্ঞাতনামা ২/৩ জন জুয়াড়িও পালিয়ে যায়।
এ ঘটনায় নলছিটি থানায় ০৪ অক্টোবর, ২০২৬ তারিখে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার এফআইআর নং-২ এবং জি আর নং-২০০।
নলছিটি থানা পুলিশ জানায়, পলাতক আসামী মোঃ রিপন হাওলাদার ওরফে হঠাৎ রিপনসহ অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হচ্ছে। এলাকাকে অপরাধ ও জুয়ামুক্ত করতে পুলিশের এই অভিযান চলমান থাকবে।

ট্যাগ :

নলছিটিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ নলছিটিতে আটক ১।

আপডেট টাইম : ০৫:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬