নিজস্ব প্রতিনিধি-
জেলা পরিষদের যেকোনো সেবা গ্রহণে জনগণকে কোনো মাধ্যম বা দালালের শরণাপন্ন হতে হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
সোমবার জেলা পরিষদ কার্যালয়ে এক সভায় তিনি বলেন, “জেলা পরিষদের সকল সেবা সরাসরি নাগরিকদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। কেউ যদি মাধ্যমের নামে হয়রানি বা অর্থ আদায়ের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসক আরও বলেন, জেলা পরিষদের বিভিন্ন সেবা যেমন—ট্রেড লাইসেন্স, বিভিন্ন সনদ, প্রকল্প সংক্রান্ত আবেদন, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নসহ সকল কাজ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হচ্ছে। নাগরিকরা সরাসরি অফিসে এসে বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা নিতে পারবেন। কোনো ধরনের অসাধু চক্র যাতে সেবাপ্রার্থীদের হয়রানি করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি চলছে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রশাসকের এই নির্দেশনার পর থেকে সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেবাপ্রার্থীরা যেকোনো অনিয়ম দেখলে সরাসরি প্রশাসকের কার্যালয়ে অভিযোগ জানাতে পারবেন।
এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, “জনগণের ট্যাক্সের টাকায় জেলা পরিষদ চলে। তাই জনগণই এর মালিক। তাদের সেবা দেয়াই আমাদের প্রধান দায়িত্ব।”
সর্বশেষ :
জেলা পরিষদের সেবা নিতে কোনো মাধ্যম বা দালালের প্রয়োজন নেই: প্রশাসক এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৩:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- ৫৩ পঠিত
ট্যাগ :










