ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে আনন্দের ঢেউ: সংরক্ষিত নারী আসনে এমপি হলেন জীবা আমিনা খান

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:৩৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৯৯ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বিএনপির মনোনীত প্রার্থী জীবা আমিনা খান সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন। খবরটি ছড়িয়ে পড়তেই ঝালকাঠিতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি পেয়েছে ৩৬টি সংরক্ষিত নারী আসন। নবাব পরিবারের সন্তান জীবা আমিনা খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। দলীয় মনোনয়ন পাওয়ার পর নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে গত ২৬ এপ্রিল চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশের পর গেজেটের মাধ্যমে তাঁকে সংসদ সদস্য ঘোষণা করা হয়।
গেজেট প্রকাশের খবর পেয়ে সোমবার জীবা আমিনা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তৌহিদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপি জীবা আমিনা খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সাফল্য কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, জীবা আমিনা খান সংসদে ঝালকাঠির উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
জীবা আমিনা খান নেতাকর্মীদের অভিনন্দনের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দলের নেতৃত্ব ও জনগণের আস্থা ধরে রেখে ঝালকাঠির মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।
এই সাফল্যকে ঝালকাঠি জেলা বিএনপির জন্য একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগ :

নলছিটিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ঝালকাঠিতে আনন্দের ঢেউ: সংরক্ষিত নারী আসনে এমপি হলেন জীবা আমিনা খান

আপডেট টাইম : ১২:৩৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬