ডেস্ক রিপোর্ট: ঝালকাঠির ইকোপার্ক মাঠে ১৪ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে হাঁড়িভাঙ্গা খেলা দেখার সময় ইভটিজিংয়ের অভিযোগে লাশা মিজান নামে এক ব্যক্তি স্থানীয় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ অনুসারে, লাশা মিজান এক হুজুরের স্ত্রীর নিতম্ব ও লজ্জাস্থানে হাত দেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগী নারী বিষয়টি তার স্বামীকে জানালে স্বামী তাকে ফলো করতে থাকেন। কিছুক্ষণ পর আরেক নারীর পাছা ও বুকে হাত দেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা গণধোলাই দেন।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক শফিকুল ইসলাম হিরু লাশা মিজানকে ক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। হিরু বলেন, “আমি না থাকলে ক্ষুব্ধ জনতা তাকে মাটির সাথে মিশিয়ে দিত।”
লাশা মিজান অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, “হাঁড়িভাঙ্গা খেলা দেখার সময় এক নারী তার বাচ্চাসহ আমার সাথে ধাক্কা লাগে। বাচ্চাকে সরাতে গেলে ওই নারী ক্ষুব্ধ হয় এবং এক অচেনা ব্যক্তি (হুজুর মতো) আমাকে মারধর করে।”
ঝালকাঠির কয়েকজন সিনিয়র সাংবাদিক নাম প্রকাশে অনিচ্ছুক অবস্থায় বলেন, লাশা মিজানের বিরুদ্ধে এ ধরনের অপকর্মের অভিযোগ আগেও একাধিকবার উঠেছে। এটি সাংবাদিক সমাজের জন্য লজ্জাজনক। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
ভুক্তভোগী নারীর স্বামী মোঃ হাসিব (ঝালকাঠি কলেজ মোড়ের বাসিন্দা) জানান, লাশা মিজান তার স্ত্রীর সাথে অশোভন আচরণ করায় ঘটনাস্থলেই তাকে উত্তমমধ্যম দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, লাশা মিজান (ওরফে ডেঙ্গু মিজান) আগেও শহরের মনোহরী পট্টি ও বড় বাজারে ভিড়ের মধ্যে ইভটিজিংয়ের অভিযোগে ধোলাই খেয়েছেন। তার মালিকানাধীন স্টুডিওতে এক যুবতীকে ধর্ষণের অভিযোগও রয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, লাশা মিজান বিভিন্ন সময়ে ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের নামে মামলা করে সরকারি কর্মকর্তাদের হয়রানি করেছেন বলে অভিযোগ আছে। প্রবীণ সাংবাদিক আসিফ সিকদার মানিকের বিরুদ্ধে মামলা-হয়রানির কারণে তিনি মানসিক চাপ সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন বলেও দাবি করা হয়। এছাড়া তিনি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের অফিস দখল করে ভুয়া রিপোর্টার্স ইউনিটির সাইনবোর্ড লাগিয়ে ব্যক্তিগত সুবিধা ভোগ করছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়রা বলছেন, লাশা মিজান ঝালকাঠির এক প্রভাবশালী সাংবাদিকের ছত্রছায়ায় এসব অপকর্ম করে যাচ্ছেন।
ঘটনার বিষয়ে পুলিশের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবার আইনি ব্যবস্থা নেবেন কি না তা এখনো স্পষ্ট নয়।
সর্বশেষ :
ঝালকাঠিতে ইভটিজিংয়ের অভিযোগে ‘কথিত সাংবাদিক’ লাশা মিজান গণধোলাইয়ের শিকার।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৭:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- ৫৭ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ










