ঢাকা ১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দারের নেছারাবাদ পরিদর্শন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১৪৪ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সাক্ষাতে ঝালকাঠি জেলার সার্বিক উন্নয়ন এবং হযরত কায়েদ ছাহেব (রহ.)-এর স্বপ্নের ঝালকাঠি বিনির্মাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
হযরত নেছারাবাদী হুজুর বলেন, কায়েদ ছাহেব হুজুর (রহ.) এই জনপদ থেকে অশ্লীলতা ও বেহায়াপনার বীজ উপড়ে ফেলেছিলেন। সেই বীজ যেন নতুন করে অঙ্কুরিত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। শিক্ষার পাশাপাশি সুস্থ সংস্কৃতির বিকাশের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
ডা. জিয়াউদ্দিন হায়দার নেছারাবাদী হুজুরের বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ধর্মীয় শিক্ষায় নেছারাবাদ মাদ্রাসার অবদান এই অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে। ছাত্রদের আদব-কায়দা, লেবাস ও চরিত্র গঠনে নেছারাবাদের আদর্শের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনার চমৎকার মিল খুঁজে পেয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে হযরত কায়েদ ছাহেব (রহ.)-এর আদর্শে গড়া ঝালকাঠিকে চাঁদাবাজি ও মাদকমুক্ত রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় ডা. জিয়াউদ্দিন হায়দারের সঙ্গে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম. কামালউদ্দিন হায়দার এবং ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বিশিষ্ট শিশু সার্জন অধ্যাপক ডা. এসএম খালিদ মাহমুদ শাকিল।
নেছারাবাদ কমপ্লেক্সের এই সফরকে স্থানীয় মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এটি ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণের পাশাপাশি জেলার উন্নয়নে সরকারের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে বলে আশা করা যাচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দারের নেছারাবাদ পরিদর্শন

আপডেট টাইম : ০৮:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬