ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে মহান মে দিবস উপলক্ষে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৬৫ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
মহান ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। এ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শিল্প-কারখানায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
আলহাজ্ব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তাঁর বক্তব্যে বলেন, মহান মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক। কর্মক্ষেত্রে দুর্ঘটনা রোধ, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের পাশাপাশি সকলের দায়িত্ব। তিনি জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শ্রমিক অধিকার সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি, আইনজীবী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শ্রমিকদের অধিকার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
এ ধরনের উদ্যোগ জেলায় শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয় অংশীজনরা।

ট্যাগ :

কাশিমপুর ভূমি অফিসে অভিযান, তহশিলদারসহ সবাই সাময়িক বরখাস্ত

ঝালকাঠিতে মহান মে দিবস উপলক্ষে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন

আপডেট টাইম : ০৭:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬