ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে শুরু হচ্ছে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান, ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে নতুন উদ্যোগ।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:১৬:২০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৫৩ পঠিত

জেলা প্রতিনিধি: দেশের প্রথম জেলা হিসেবে জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে ঝালকাঠিতে শুরু হতে যাচ্ছে বিশেষ সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপি গ্রাসরুট নেটওয়ার্কের প্রধান এবং বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে এই কর্মসূচির উদ্বোধন হবে আগামী ২৪ মার্চ শহরের বড় বাজারে।
দীর্ঘদিন ধরে ঝালকাঠি শহরে গৃহস্থালি ও বাজারের বর্জ্য যত্রতত্র ফেলে দেওয়ার প্রবণতা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। অনেক নাগরিক এখনো সচেতন নন যে, অসচেতনভাবে ময়লা-আবর্জনা ফেলার ফলে শহর নোংরা হচ্ছে এবং ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে উঠছে। এই সংকট মোকাবিলায় ড. জিয়াউদ্দিন হায়দারের উদ্যোগে শুরু হওয়া এ অভিযান জনস্বাস্থ্য রক্ষা, নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় জেলা শহরের বড় বাজারে জমে থাকা ময়লা অপসারণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করা এবং কাঁচাবাজারের মাছ, মাংস ও সবজির অংশ পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ড. জিয়াউদ্দিন হায়দার স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যকর বাজার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “অপরিচ্ছন্ন বাজার পরিবেশ এবং যত্রতত্র বর্জ্য ফেলার কারণে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগসহ নানা সংক্রামক ও পরিবেশজনিত রোগের ঝুঁকি বাড়ে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, জৈব ও অজৈব বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার মাধ্যমে জনস্বাস্থ্যের মান উন্নত করা সম্ভব।”
তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সব শহর, গ্রাম, জনসমাগমস্থল এবং নদ-নদীকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। অনিয়ন্ত্রিত বর্জ্য ফেলার ফলে রাস্তা, বাজার ও জনপরিসর দূষিত হওয়ার পাশাপাশি নদী-নালা, ভূগর্ভস্থ পানি এবং ভূপৃষ্ঠের পানির উৎসও মারাত্মকভাবে দূষিত হয়।
ড. জিয়াউদ্দিন আশা প্রকাশ করেন যে, ঝালকাঠিই হবে দেশের প্রথম জেলা শহর যেখানে বাজার ও গৃহস্থালি বর্জ্য নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে অপসারণ ও ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা চালু হবে। এ উদ্যোগ বাস্তবায়নে বিএনপি, জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান (জেলা পরিষদ ও পৌরসভা) এবং স্থানীয় নাগরিকদের মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলা হবে।
এ অভিযানের মাধ্যমে শুধু একটি বাজার পরিষ্কার করা নয়, বরং পুরো জেলায় স্বাস্থ্য সচেতনতা, নাগরিক শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি প্রতিষ্ঠার একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই উদ্যোগ ঝালকাঠির জনগণের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা জেলাকে আরও সুন্দর, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সহায়ক হবে।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

ঝালকাঠিতে শুরু হচ্ছে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান, ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে নতুন উদ্যোগ।

আপডেট টাইম : ০৬:১৬:২০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬