ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:৩৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৪১ পঠিত

পেশাগত ঝুঁকি ও মানবিক সংকটে থাকা সাংবাদিকদের পাশে দাঁড়াতে ঝালকাঠিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৩০ জন সাংবাদিকের মাঝে এই সহায়তার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আবদুল্লাহ।

ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বিএম. রফিকুল ইসলাম।

এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার এবং ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করলেও নানা ঝুঁকি ও আর্থিক সংকটের মধ্য দিয়ে দায়িত্ব পালন করেন। তাই তাদের কল্যাণে সরকারের এই উদ্যোগ প্রশংসনীয় ও সময়োপযোগী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান সংরক্ষিত নারী আসনে মনোনীত, নেতাকর্মীরা উচ্ছ্বাসে উদ্বেলিত।

ঝালকাঠিতে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

আপডেট টাইম : ১২:৩৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬