ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৫:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৩৯ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি-
জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে ঝালকাঠি সদর উপজেলায় ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে সদর থানাধীন ৬নং বাসন্ডা ইউনিয়নের ধারাখানা এলাকায় জনৈক মোঃ রুমানের ফ্লেক্সিলোড/বিকাশ দোকানের সামনে পাকা রাস্তায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন সন্দেহভাজন ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানে মোঃ মাসুদ সরদার (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঝালকাঠি জেলার নবগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড, পরমহল এলাকার মৃত আঃ আজিজ সরদার ও মৃত রেনু বেগমের ছেলে।
উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশির আগেই আসামি তার পরিহিত লুঙ্গির ডান কোচড় থেকে সাদা পলিথিনে মোড়ানো ৬০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট বের করে দেন। রাত ১০টা ১৫ মিনিটে জব্দ তালিকা তৈরি করে মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বেতন-ফি আদায়ে চুক্তি স্বাক্ষর

ঝালকাঠিতে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৫:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬