ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির নলছিটিতে গৃহিণীর আত্মহত্যা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:২৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৪২ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি | ২৪ জানুয়ারি ২০২৬

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাগড়া খানা গ্রামের ৩ নং ওয়ার্ডে দীর্ঘদিনের অসুস্থতার কারণে এক গৃহিণী আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের ধারণা।
নিহতের নাম হোসনেয়ারা বেগম (৫৮)। তিনি মৃত জব্বার মৃধার কন্যা এবং সাহেব আলী হাওলাদারের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টার দিকে তিনি নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
প্রতিবেশী আম্বিয়া প্রথমে ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে লাশ নামায়। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘরে কেউ ছিল না এবং ঘরের দরজা চাপানো অবস্থায় ছিল।
হোসনেয়ারা বেগম দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ (হাই প্রেসার), আর্থ্রাইটিস এবং হৃদরোগে ভুগছিলেন। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের অসুস্থতার কারণে মানসিক অবসাদ থেকে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
নলছিটি থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ধরনের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

ঝালকাঠির নলছিটিতে গৃহিণীর আত্মহত্যা

আপডেট টাইম : ১০:২৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬