নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার নালছিটি উপজেলায় অবৈধ পলিথিন উৎপাদন, মজুদ ও ব্যবহারের অভিযোগে এক ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৩৫ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল ২০২৫) সকাল ১০:৫৫ মিনিটে নালছিটি থানাধীন ইয়াসির মোটরস নামক প্রতিষ্ঠান থেকে এই অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর আলোকাঠি উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। জব্দকৃত পলিথিনের পরিমাণ ৩৫ কেজি।
অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিক হাসান আলী (২২)। এটি নলছিটি ফলপট্রি রোডে অবস্হিত। এ সময় তার কাছ থেকে জরিমানা হিসেবে ২০০০ টাকা আদায় করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধন-২০১০) এর ৬(ক) ও ১৫(১) ধারা; লঙ্ঘনের অভিযোগে এই অভিযোগনামা দাখিল করা হয়েছে।
অভিযোগনামায় বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি/প্রতিষ্ঠান অবৈধভাবে পলিথিন উৎপাদন, আমদানি, মজুদ, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন/ব্যবহার করেছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে ধোঁয়া/গ্যাস নিঃসরণ এবং সরকারি জমি রেকর্ডে চিহ্নিত জলাভূমি ভরাটসহ অন্যান্য পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে।
স্বাক্ষীর বক্তব্যে এবং অভিযোগ দাখিলকারী কর্মকর্তা আনজমান নেহার (সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, আলোকাঠি উপজেলা কার্যালয়) স্বাক্ষরে এই অভিযোগনামা জমা দেওয়া হয়েছে।
এ৷ সময় উক্ত অভিযান পরিচালনা করেন, রিজভী আহমেদ সবুজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, নলছিটি।
স্থানীয়রা বলছেন, অবৈধ পলিথিনের ব্যবহার পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
সর্বশেষ :
ঝালকাঠির নালছিটিতে অবৈধ পলিথিন জব্দ, মামলা দায়ের।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৪:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- ৫৩ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ















