ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি জেলা মহিলা দলের নলছিটি উপজেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১২০৬ পঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ, ২০ আগস্ট ২০২৬:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে নলছিটি উপজেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির তালিকায় সভাপতি হিসেবে নাজমা বেগম কলি, সিনিয়র সহসভাপতি শাহনাজ পারভীন, সাধারণ সম্পাদক নূরুন্নাহার রুবিনা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদা পারভীন শিমলা এবং সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তারকে মনোনীত করা হয়েছে।
এ বিষয়ে জেলা শাখার পক্ষ থেকে বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই আংশিক কমিটির তালিকায় স্বাক্ষর করেছেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল এবং সাধারণ সম্পাদক এডভোকেট সাকিনা আলম লিজা। তালিকাটি ১১ আগস্ট ২০২৬ তারিখে জারি করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এই আংশিক কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর উপজেলা পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেবাচিম হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা: ডা. জিয়াউদ্দিন হায়দার

© All rights reserved© BangoBDnews
কারিগরি সহযোগিতায়ঃ ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

ঝালকাঠি জেলা মহিলা দলের নলছিটি উপজেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন

আপডেট টাইম : ১০:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬