ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি ১ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছে স্বতন্ত্র প্রার্থী মঈন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭ পঠিত

রাজাপুর প্রতিনিধি, প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ঝালকাঠি–১ আসনের স্বতন্ত্র সংসদ ব্যরিস্টার মঈন আলম ফিরোজী হাস প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সারাদেশের মতো ঝালকাঠি -১ ( রাজাপুর -কাঁঠালিয়া) আসনেও নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী ব্যরিস্টার মঈন ফিরোজী ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী মাঠে।

তিনি রাজাপুর উপজেলার সাতুরিয়া, রোলা, শুক্তাগড় ইউনিয়নের কেওতা, বলার জোড়সহ বিভিন্ন গ্রামে হাঁস প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও হাঁস প্রতীকে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

প্রচারণাকালে দেখা যায়, ব্যরিস্টার মঈন আলম ফিরোজী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন। এ সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেক ভোটার দোকান থেকে উঠে এসে তার সঙ্গে কথা বলেন, দোয়া করেন এবং ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এমনকি রিকশাচালকরাও রিকশা থামিয়ে তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। প্রচারণা ঘিরে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। ভোটাররা বলছেন, তারা যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চান, যাতে ঝালকাঠি ১ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়।

ট্যাগ :

নলছিটিতে ভূমি অফিসে অনিয়ম: দুই কর্মকর্তাকে শোকজ, কানুনগো বদলি

ঝালকাঠি ১ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছে স্বতন্ত্র প্রার্থী মঈন

আপডেট টাইম : ১০:১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬