ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি ২ (ঝালকাঠি -নলছিটি) আসনে বিএনপির ইশরাত সুলতানা ইলেন ভুট্টোর বিজয়

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০ পঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে বিএনপির নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ১৩ হাজার ৪১৯ ভোট পেয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭০ হাজার ৫৫৬ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন শুক্রবার সকালে এ ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে সহকারী রিটার্নং অফিসার মোঃ জোবায়ের হাবিব জানিয়েছেন
নলছিটি উপজেলা থেকে বিএনপির নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ধানের শীষ প্রতীক নিয়ে ৫৬৬৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দী জামায়াত ইসলামের প্রার্থী শেখ নেয়ামুল করিম (দাড়িপাল্লা) ২৯৪০৪ ভোট পেয়েছেন। অপরদিকে ইসলামি আন্দোলন এর সিরাজুল ইসলাম সিরাজী (হাতপাখা) পেয়েছেন ১৫২০৪ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র সৈয়দ রাজ্জাক আলী সেলিম (মোটরসাইকেল) ৬১৬, গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর (ট্রাক) ৫৯, স্বতন্ত্র নূরুদ্দীন সরদার (কলস) ২৮, এনপিপির ফোরকান হোসেন (আম) ৫১ ও জেএসডির মাসুদ পারভেজ (তারা) ৩১ ভোট পেয়েছেন।
এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ১০২০৭৩, বাতিলকৃত ভোট ১৫৩৮, সর্বমোট প্রদেয় ১০৩৬১১, শতকরা হার ছিলো ৫৯.৩৮%।

এ বিজয়ের মাধ্যমে ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রভাব আরও সুসংহত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের বাতাস বইছে। ইসরাত সুলতানা ইলেন ভূট্টো সাবেক সংসদ সদস্য হিসেবে এলাকায় পরিচিত।

এ বিজয় ঝালকাঠির দুই আসনেই বিএনপির দখল নিশ্চিত করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠি ২ (ঝালকাঠি -নলছিটি) আসনে বিএনপির ইশরাত সুলতানা ইলেন ভুট্টোর বিজয়

আপডেট টাইম : ০৩:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬