ঝালকাঠি: বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস-২০২৬ উপলক্ষে ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে। সরকারি ছুটির কারণে বৃহস্পতিবার (৭ মে) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন এবং জেলা পরিষদ প্রশাসক ও রেডক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান অ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।
পরে রেডক্রিসেন্টের ৭টি মূলনীতি ও দিবসের প্রতিপাদ্য তুলে ধরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় “মানবতায় ঐক্যবদ্ধ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওছার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জিদ ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মোঃ সৈয়দ হোসেন।
বক্তারা জীন হেনরী ডুনান্টের মানবিক আন্দোলনের কথা তুলে ধরে দুর্যোগ মোকাবিলা, রক্তদান, স্বাস্থ্যসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে রেডক্রিসেন্টের ভূমিকার প্রশংসা করেন এবং আগামী প্রজন্মকে মানবসেবায় সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষ :
ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৩:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- ৪৩ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ




















