ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৪৬ পঠিত

জেলা প্রতিনিধি, ১১ মে ২০২৬:
মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
সোমবার সার্কিট হাউজ, বালকাঠির কনফারেন্স হলে আয়োজিত এ সভায় জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশসহ অন্যান্য দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় উন্নয়ন, স্বাস্থ্যসেবা, প্রশাসনিক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় ড. জিয়াউদ্দিন হায়দার জেলার বিভিন্ন চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা জানতে চান। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আলোচনা শেষে কর্মকর্তাদের সাথে খোলামেলা মতবিনিময় করেন ড. হায়দার।
এ ধরনের মতবিনিময় সভা জেলা পর্যায়ে সরকারি কর্মকাণ্ড আরও গতিশীল ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বেতন-ফি আদায়ে চুক্তি স্বাক্ষর

ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬