ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: সকালে বঙ্গবিডির সংবাদের পর দুপুরেই অভিযান।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০২:৪৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১৪৩ পঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি- ২৪ এপ্রিল ২০২৬ —
জনদুর্ভোগ দূরীকরণের লক্ষ্যে ও রোগীদের স্বাভাবিক যাতায়াতের জন্য নলছিটি উপজেলা প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। সকালে স্থানীয় নিউজ পোর্টাল বঙ্গবিডিতে খবর প্রচারিত হওয়ার পর দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
উপজেলা শহরের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা সংলগ্ন সড়কের পাশে গড়ে রাতে গড়ে ওঠা অস্থায়ী দোকানঘরটি ভেঙে ফেলা হয়। সরকারি ভাবে নিষেধ থাকলেও তা অমান্য করায় মিডিয়ার সংবাদের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ বলেন, “হাসপাতাল সড়ককে যানজটমুক্ত করা, রোগীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং নলছিটিকে একটি সুন্দর, পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। অভিযান চলমান থাকবে। যারা নিয়ম মেনে চলবেন, তাদের কোনো সমস্যা হবে না।”
স্থানীয়দের প্রতিক্রিয়া-
অভিযানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। অনেকে বলেন, “শুক্রবার দিবাগত রাতে হঠাৎ করে হাসপাতাল সম্মুখে সড়ক দখল করে দোকান করায় যানবাহন চলাচল ও রোগীদের হাঁটাচলা দুঃসাধ্য হয়ে পড়েছিলো। এখন রাস্তা প্রশস্ত হয়েছে, শ্বাস নেওয়ার মতো জায়গা পাওয়া যাচ্ছে।”
প্রশাসন জানিয়েছে, এ রকম অবৈধ স্হাপনা করার কোন সুযোগই নাই।
এই উচ্ছেদ অভিযান নলছিটির উন্নয়ন ও নগর ব্যবস্থাপনায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উপজেলা প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকলে নলছিটি আরও সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ উপজেলায় পরিণত হবে বলে আশা করছেন স্থানীয়রা।
বঙ্গবিডিসহ বিভিন্ন গণমাধ্যমের সতর্কতা ও প্রচারণা এ ধরনের অভিযানকে ত্বরান্বিত করেছে বলে মনে করছেন অনেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ডাঃ জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ‘সেভ বাংলাদেশ’ ব্যানারে ওয়াশিংটন ডিসি অঞ্চলের প্রবাসীদের মিলনমেলা।

নলছিটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: সকালে বঙ্গবিডির সংবাদের পর দুপুরেই অভিযান।

আপডেট টাইম : ০২:৪৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬