ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার, প্রধান শিক্ষকও আটক।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৮৭ পঠিত

নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়। একই দিনে বিভিন্ন সময় আরও তিন নেতাকেও আটক করা হয়। ১৫ আগস্ট যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়ানোর লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. জলিলুর রহমান আকন্দ (৫৮)। পিতা মৃত মোতাহার আলী আকন। বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার নন্দপাড়া। তিনি নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
২. নজরুল ইসলাম মোল্লা। পিতা মৃত গগন মোল্লা। বাড়ি নলছিটি থানার গোদন্ডা গ্রাম। তিনি সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।
৩. মো. শামসুল আলম মল্লিক (৫২)। পিতা মৃত আব্দুল খালেক মল্লিক। বাড়ি নলছিটি থানার কুলকাঠি গ্রাম। তিনি কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
৪. আব্দুল মালেক মোল্লা (৫৬)। পিতা মৃত হাতেম আলী মোল্লা। বাড়ি নলছিটি থানার তিমিরকাঠি গ্রাম। তিনি দপদপিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলিলুর রহমান আকন্দ একই সঙ্গে শিক্ষকতা ও দলীয় দায়িত্ব পালন করে আসছিলেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান জানান, “পুলিশের এই অভিযান ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতা রোধে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার অংশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির নলছিটিতে ৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নলছিটিতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার, প্রধান শিক্ষকও আটক।

আপডেট টাইম : ০৯:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬