ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৩৯ পঠিত

নলছিটি প্রতিনিধি-
দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারের উদ্যোগে আগামীকাল রবিবার (৫ এপ্রিল ২০২৬) থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এর মধ্যে ঝালকাঠির নলছিটি উপজেলাও অন্তর্ভুক্ত রয়েছে।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাদান কার্যক্রম চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, প্রাথমিকভাবে ৬ মাস থেকে ৫৯ মাস (প্রায় ৫ বছর) বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। হামে আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের এই টিকা দেওয়া হবে না।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এই জরুরি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নলছিটিসহ উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে প্রথম ধাপে টিকাদান শুরু হবে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে যাতে কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালিত হয়।
অভিভাবকদের প্রতি আহ্বান:
৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নিয়ে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ টিকা কেন্দ্রে যান।
টিকা নেওয়ার সময় শিশুর বয়স ও স্বাস্থ্যের তথ্য সঠিকভাবে জানান।
হামের লক্ষণ (জ্বর, কাশি, চোখ লাল হওয়া, শরীরে লাল দানা) দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। সময়মতো টিকা না নিলে শিশুদের জটিলতা বাড়তে পারে। এই জরুরি কর্মসূচির মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার লক্ষ্য রয়েছে সরকারের।
নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জানান, এ টিকা দান কর্মসূচী সফল করার জন্য যথাযথ কার্যক্রম গ্রহন করা হয়েছে।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

নলছিটিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি।

আপডেট টাইম : ০৮:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬