নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব প্রতীক কুমার কুন্ডু। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। মানুষের কল্যাণ, পৃথিবীর সুরক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে শতভাগ সাক্ষরতা অর্জন করা জরুরি। বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তৃণমূল পর্যায়ে উপানুষ্ঠানিক শিক্ষার বিস্তার ও ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনার ওপর জোর দেন আলোচকেরা।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষাবিদ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এর আগে একটি সংক্ষিপ্ত র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সর্বশেষ :
নলছিটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- ৩৪ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ



















