ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে আয়োজন করা হলো সুস্থ মানুষ সুন্দর সমাজ গড়ার অঙ্গীকারে ফ্রি হেল্থ ক্যাম্প।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ২৩ পঠিত

মোহাম্মদ মোহসীন, নলছিটি প্রতিনিধি: ‘উই ক্যান চেঞ্জ’ এর চেয়ারম্যান প্রফেসর ডা. এস এম খালিদ মাহমুদ শাকিলের নেতৃত্বে সুস্থ মানুষ সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে একটি ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রানাশা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিভিন্ন বিভাগে রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।
ক্যাম্পে রোগী দেখেন নলছিটি প্রফেসর ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান সহ জেনারেল মেডিসিন, অর্থোপেডিক্স, শিশু মেডিসিন, সার্জারি, চক্ষু ও ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
ক্যাম্পে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা এবং ব্লাড গ্রুপিং সহ প্রয়োজনীয় ল্যাব টেস্টও বিনামূল্যে করা হয়। রোগীদের মধ্যে বয়স্ক, নারী ও শিশুরা উল্লেখযোগ্য সংখ্যায় উপস্থিত ছিলেন। চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল বলেন, “সুস্থ সমাজ গঠনের প্রথম শর্ত সুস্থ মানুষ। আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। ‘উই ক্যান চেঞ্জ’ এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয়রা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের ফ্রি ক্যাম্প নিয়মিত আয়োজন করা হলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা অনেকাংশে উন্নত হবে।
‘উই ক্যান চেঞ্জ’ সংগঠনটি সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানা গেছে।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

নলছিটিতে আয়োজন করা হলো সুস্থ মানুষ সুন্দর সমাজ গড়ার অঙ্গীকারে ফ্রি হেল্থ ক্যাম্প।

আপডেট টাইম : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬