নিজস্ব প্রতিনিধি-
ঝালকাঠীর নলছিটিতে ইমামদের কল্যাণ ও সেবামূলক কাজে নিয়োজিত নলছিটি ইমাম কল্যাণ সংস্থার ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি হানযালা নোমানী।
গত ১৪ মার্চ ২০২৬ বাদ যোহর নলছিটির টি এন্ড টি সড়ক সংলগ্ন বায়তুল মুকাররম মসজিদে এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা ও মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটির নেতৃত্বে সংস্থাটি নলছিটি উপজেলার ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিত্বদের কল্যাণ, প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, শিক্ষা ও সামাজিক সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে জানা গেছে।
কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে বিস্তারিতভাবে জানানো হবে।
এই কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইমাম সমাজের সার্বিক উন্নয়ন ও কল্যাণে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
সর্বশেষ :
নলছিটিতে ইমাম কল্যাণ সংস্থার ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৪:৩৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- ১৭৫ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ










