ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শিউলী পারভীনের বিদায়ী সংবর্ধনা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৬১ পঠিত

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ শিউলী পারভীনের কর্মস্থল থেকে বিদায় উপলক্ষে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নলছিটি ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা হয় এবং তাঁকে স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে নলছিটি ফারিয়ার সভাপতি মোহাম্মদ মোহসীন, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম সজীবসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিরা ডাঃ শিউলী পারভীনের সাথে দীর্ঘদিনের পেশাগত সহযোগিতা, স্বাস্থ্যসেবা প্রদানে তাঁর নিষ্ঠা এবং উপজেলাবাসীর প্রতি সহানুভূতিশীল আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডাঃ শিউলী পারভীন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, প্রশাসনিক কাজ এবং জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য পরিচিত ছিলেন। তাঁর বিদায়ে স্থানীয় ফার্মা প্রতিনিধিদের এই সংবর্ধনা তাঁর অবদানের প্রতি সম্মান প্রদর্শনের একটি সুন্দর দৃষ্টান্ত।
এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যাল খাতের মধ্যকার সুসম্পর্কের প্রতিফলন ঘটেছে। ডাঃ শিউলী পারভীনের নতুন কর্মস্থলে সফলতা কামনা করা হয়েছে।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

নলছিটিতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শিউলী পারভীনের বিদায়ী সংবর্ধনা

আপডেট টাইম : ০৯:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬