নলছিটি প্রতিনিধি-
ঝালকাঠির নলছিটি উপজেলায় পবিত্র মাহে রমজানের শেষ দিকে ওসমান হাদির স্মরণে একটি হৃদয়স্পর্শী ও সম্প্রীতিপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ ১৮ মার্চ ২০২৬ (২৮ রমজান ১৪৪৭ হিজরি) নলছিটি বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সেলিম চত্বরে দোয়া মাহফিল ও গণ ইফতারের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। মাসুমা হাদি তার ভাইয়ের আদর্শ ও স্মৃতিকে সামনে রেখে এলাকার মানুষের মাঝে রমজানের রহমত ও বরকত ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রোজাদার, পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
শহীদ সেলিম চত্বরে আয়োজিত এই গণ ইফতারে রোজাদারদের জন্য সুস্বাদু ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গন ইফতার অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ, শহীদদের রুহের মাগফিরাত এবং রমজানের শেষ দশকের ফজিলত কামনা করে দোয়া করা হয়।
এই আয়োজনের মাধ্যমে মাসুমা হাদি এলাকায় সামাজিক সম্প্রীতি, দানশীলতা ও রমজানের চেতনাকে আরও জাগরূক করার প্রয়াস চালিয়েছেন। পাশাপাশি ওসমান হাদির দ্রুত বিচার কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু ইফতার নয়, বরং ভ্রাতৃত্ব ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সর্বশেষ :
নলছিটিতে ওসমান হাদির স্মরণে পবিত্র রমজানের ২৮তম দিনে দোয়া ও গণ ইফতার অনুষ্ঠিত।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৭:৪৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- ৪৭ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ










