নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা মহিলা আলিম মাদরাসায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে মাদরাসাটির দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সংস্কার কাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
মাদরাসার সভাপতি প্রফেসর ড. একেএম ইয়াকুব হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো বলেন, “মাদরাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই। মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তাঁরা প্রতিবছরই চমৎকার সাফল্য অর্জন করছে। ইসলামী শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও মাদরাসার শিক্ষার্থীরা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি শিক্ষার্থীদের গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করার এবং নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট খান আনিসুর রহমান হেলাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইদুল কবির রানা। এছাড়া সুবিদপুর ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিগত পরীক্ষাগুলোতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট বিতরণ করা হয়। এরপর সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ফলক উন্মোচন করে মাদরাসার সংস্কার কাজের উদ্বোধন করেন।
মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রীদের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যেই এই সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। এই সংস্কার কাজ সম্পন্ন হলে মাদরাসার সামগ্রিক শিক্ষা কার্যক্রম আরও সুন্দর, আধুনিক ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
উক্ত অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সর্বশেষ :
নলছিটিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদরাসা সংস্কার কাজের উদ্বোধন
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৯:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- ১৫ পঠিত
ট্যাগ :










