নলছিটি প্রতিনিধিঃ
আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬।
সাপ্তাহিক হাটের দিনে নলছিটি খাস মহল বাজারে অবৈধ স্থাপনা ও সরকারি জমি দখলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বাজারের নির্ধারিত শেডের ভিতরে স্থান থাকা সত্ত্বেও শেডের বাইরে এবং রাস্তায় দোকান বসিয়ে ব্যবসা করার পাশাপাশি সরকারি জমি দখলের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়।
সরকারি নির্দেশ অমান্য করে বাজারের খালি জায়গা দখল করে ব্যবসা করার অপরাধে চারজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৩ হাজার ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে। একইসঙ্গে অবৈধ স্থাপনা দ্রুত খুলে নিতে নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারের নির্ধারিত শেডের বাইরে, রাস্তায় অবৈধভাবে দোকান বসানো এবং সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সর্বশেষ :
নলছিটিতে খাস মহল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, চার ব্যবসায়ীকে জরিমানা
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- ৩৪ পঠিত
Signature: co3zFbBzEiA5W6axzQO/b0ziLtx050Dve5Pa62CHTmILPbgpYVZI54ay/qUqfG+l8cIG7y3M8ARuXhIe5CGj/W6Uu+OoXvK7aVUg/8oZQMNFMHCRlGVqc1BYdJPylJS8EyQwiiyybN1E3zjN8dsY2nze5Uj1LWeGTuJdvNAljX0jVmaJWDERzywjiBYqX2XT6TVJwqpDeVj6yKYuLkLi1H/+cDkB9iXH1cPMsZfJa98xudN/qzAL6blO54hUWn72tjMz33DEFDtSCXiDk6dIJn3L7NkVlZDSZq6I45UKeH59SeQ97r2qDGqrmtTGJW0JHQdXc7G3ZRSsTBJ1YkmY7TDsI/FCWaGe30MDSg0RM4WYvXZqb1RmV+tCwRK4KtWeXgpnRQQmK2ho4vZ1K3Kz9lMIJ3TeBImFYfQNl8+zO+X4QvFwCWudJ6d3oWtxnuwhPvQSZfwW2psFnq4ULmQdtVEo3HYSOjJMSO3HfjbPJYpttokYJtOC2zjRL6emyglVOtVzfuG4ikpEkDosxe+5TlhlS+ZYhwx32oI1ZoaW8fNWSPYe6q5/WIqUEq06zyULqMjrsiM6Z6Hmtt09DC4nSoOurGj2iPK8FAMRRjhEbDWUTSA0Z6cKKH6zrDQSevn0UI1ggj20Y68V4I/hHkBf8BFUcSD432sgurXxQUiVTc28X6wgqUwteSFFJvX8pL48Xuq4K8qC4srhme0xjybjEQ9/u1s+e4FZfdB2LwmKZPD636P+Cra0fW6JRzG7J48fpGTbLjrKcVhfmXCAwfmr4LUu+hnk+qUvkjfVarA5RrYkBu0ptWTFNXsS1slaG5Gee3Dgh8S11lPcFwgBvaO+HqpKG9HrT9rovKk5bJEzXpAjgYSDf3YctjWrxHDxeI3ZhFFwSnTO+0YXTcQnPCLifTiekRlIVoxUfppkFRRUuob6wY2f2GCu0hJcU5QLLT/5lGNwvQtnT4J2WLD7xaSYn4+vzWhLomK6Lj48XtMeLOI=
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















