ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৫:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৩২ পঠিত

নলছিটি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এলাকাবাসীর গণপিটুনিতে মিলন হাওলাদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিলন হাওলাদার ওই এলাকার সেলিম হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে বুধবার মিলন স্থানীয় রিপন হাওলাদারের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও তখন মিলনকে পাওয়া যায়নি।
পরদিন বৃহস্পতিবার সকালে মিলন আবার এলাকায় ফিরে এসে রিপন হাওলাদার ও বিল্লাল হাওলাদারকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মিলনকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফ আলী জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ধরনের গণপিটুনির ঘটনা আইনশৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। পুলিশের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ৮৫ বছরের বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিলেন ছেলে।

নলছিটিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু।

আপডেট টাইম : ০৫:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬