ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে জমকালো আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১৬ পঠিত

oplus_2

নলছিটি, ঝালকাঠি: বর্ণিল শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা সদরে এক জমকালো শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। শোভাযাত্রায় রঙিন পোশাক, বৈশাখী ফেস্টুন, ঢোল-তবলা ও নানা সাংস্কৃতিক উপকরণে সাজানো হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা মেহনাজ। তিনি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং নববর্ষের শুভেচ্ছা জানান।
উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে আসে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। নতুন বছর সবার জীবনে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি। পুরনো বছরের সকল দুঃখ-গ্লানি মুছে নতুন আশা ও উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও করা হয়।
নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয়রা এমন জমকালো উদযাপনকে স্বাগত জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ৮৫ বছরের বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিলেন ছেলে।

নলছিটিতে জমকালো আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

আপডেট টাইম : ০৭:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬