নলছিটি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নলছিটিতে র্যালী, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে র্যালী শুরু হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালী শেষে উপস্থিত অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে ফলজ গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব অ্যাডভোকেট মুসফিকুর রহমান বাবু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনায়েত করিম মিশুমিয়া, নলছিটি পৌর বিএনপির সহসভাপতি সরোয়ার হোসেন তালুকদার এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু। সভা সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা। আলোচনায় উপস্থিত অতিথিবৃন্দসহ পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সর্বশেষ :
নলছিটিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:৪১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- ৮৮ পঠিত
Signature: wpQEnstFDg8kJvIx6+L1MKHiKdvIaj1Gu/ryzuBc0AB+kfBKPq/W5Oh83OqIq/QlE0ji3KILv9RL7o4fSQ5piIRSpuK0ufPY8/yglJO8i8XnQANIwRHG79yyXWA4umeEkfdZ4vvI9t1joZ7XW19kViWQsz4kDAKgybMmMzOvboRD2Pp99+6lXDANRqsFqS7KmCURxhNJFigi9rv3w/fUjGWxB721JHSgAdNPceukuokNyE/vsTiamrVajIzBcQpXURgGvQLwb6IPz2ycSUzzSIskh9DUesOmBZoLxGAjAg0NjQkAIWp2qOhghONcrOqVc62XP2MLL9FqbqaqZtpN9rSYfVAmQxEpsKUSUwUXEped6bEOs6mxbntdX9E53+RlhQCfRi8DFnjP2S1uh2kTDdTae4hHCOBo1EEZPa4NJTZA1VSM5392Z/zpfywXeprK4yRudlIC0yxJtsrCoI3cgBsVk2i72/aY3PDCCTL8AZ3nbhGvKV/qLUIK6O7T8d92Y/Zc/2xqgvyrUM8LmHZFxDPSdT85vGy2jUQnV9hgAloRjxwlIVzb/wNBPWNnwdbaA7CUuums2LdnSCOw55otRFUpYHWXlxXnrzdUzf++F/ubN2igtzbssb4GufPd32uabNXgpWt9CV+NJFc39fRY5UxkRGXFfQLJV/9GYvfzt9cqlwSZ5XDiKTFEAzzWv7og1YngOjHPGp4qFTOtwQ9MzHa2uyLgAa2XFVqgAfD90w0g2fuLsdogCpGbGe9Kcz9wqzbokkKWNwUh4AHZJKcsOf1hZzs2zvE9O98iBrgkjxhHYw7Lz/TB49Qin80YBJcTP9u+vspOeyG/erWTLrqlNqrRJaktaITpfHmzz42BValAanAvyQsbqEZ3lVRLAUVHb3uX0lwtyTpT7tnRWhQ/RWaIRObNwCAaD9kj7LBzMZxa77N+GisVg2UkE4TvUIn91DUPM2rUkzLlWyutSJgUaw2o/DsHSlTNfxVLlHp4JeE=
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ


















