ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে জামায়াত প্রার্থী শেখ নেয়ামুল করিমের শহীদ ওসমান হাদীর বাবা ও শহীদ সেলিম তালুকদারের কবর জিয়ারত।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩ পঠিত

নলছিটি প্রতিনিধি, ১০ জানুয়ারী ২০২৬।

ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম আজ জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সেলিম তালুকদার এবং শহীদ ওসমান হাদীর বাবার কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতে অংশ নেন এবং শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেন।
শহীদ সেলিম তালুকদার নলছিটি উপজেলার দক্ষিণ মল্লিকপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ২০২৪ সালের ৩১ জুলাই ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। শাহাদাতের সময় তার স্ত্রী সুমি আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন এবং পরবর্তীতে একটি কন্যা সন্তানের জন্ম দেন। সেলিমের শরীরে ৭৫টিরও বেশি ছররা গুলি লেগেছিল বলে জানা যায়।
অন্যদিকে শহীদ শরিফ ওসমান বিন হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তিনি আততায়ীর গুলিতে শহীদ হন। আজ শেখ নেয়ামুল করিম তার বাবার কবর জিয়ারত করেন।
জিয়ারত শেষে শেখ নেয়ামুল করিম বলেন,
“জুলাইয়ের শহীদরা দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন সম্ভাবনার দ্বার দেখতে পেয়েছি। শহীদ সেলিম তালুকদার ও ওসমান হাদীর মতো সাহসী সন্তানদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা তাদের স্বপ্ন ও আদর্শকে সম্মান করি এবং শহীদ পরিবারের পাশে সবসময় থাকার অঙ্গীকার করছি।”
এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি অংশ) আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই জিয়ারতকে অনেকে মানবিক ও শ্রদ্ধাঞ্জলি সূচক কর্মসূচি হিসেবে দেখছেন। শেখ নেয়ামুল করিম ইতিপূর্বে জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত বেতন নিজে গ্রহণ করবেন না; বরং পুরো অর্থ এলাকার দরিদ্র, অসহায় ও কল্যাণমুখী কাজে ব্যয় করবেন।
এই কবর জিয়ারতের ঘটনা স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমর্থনের জন্ম দিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর কর্মসূচি শুরু

নলছিটিতে জামায়াত প্রার্থী শেখ নেয়ামুল করিমের শহীদ ওসমান হাদীর বাবা ও শহীদ সেলিম তালুকদারের কবর জিয়ারত।

আপডেট টাইম : ১১:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬