ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ডাকসু ভিপি সাদিক কায়েমের দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২ পঠিত

মোহাম্মদ মোহসীন, নলছিটি প্রতিনিধি-

ঝালকাঠির নলছিটিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মো. আবু সাদিক কায়েম। তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন এবং নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন।
সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন প্রভাবশালী নেতা এবং সম্প্রতি ২০২৫ সালের ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছেন। তিনি বিভিন্ন জেলায় দাঁড়িপাল্লা প্রতীকের (বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট সমর্থিত প্রার্থীদের) পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন।
নলছিটিতে আয়োজিত এই প্রচারণায় তিনি বলেন, “ওসমান হাদীর জন্মভূমিত আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।ওসমান হাদীর স্বপ্ন পূরণ ও দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে, দুর্নীতি ও অনিয়মমুক্ত সমাজ গড়তে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে। এটি শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচার ও জনকল্যাণের প্রতীক।”
এ সময় জামায়েত ইসলামের মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ব্যারিষ্টার মাইনুল করিম, ওসমান হাদীর বোন মাছুমা হাদী ও স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রচারণাকালে সাদিক কায়েম সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানান। অনেকে তার বক্তব্যে উজ্জীবিত হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন ব্যক্ত করেন বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর কর্মসূচি শুরু

নলছিটিতে ডাকসু ভিপি সাদিক কায়েমের দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা।

আপডেট টাইম : ০৯:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬