ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জাসাসের কবিতা আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৪৭ পঠিত

নিজস্ব প্রতিবেদক, নলছিটি:
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কর্তৃক কবিতা আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) নলছিটি পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিককর্মীদের উৎসাহ প্রদান করেন।
প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, নৃত্য এবং চিত্রাঙ্কন বিভাগে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জাসাস নেতৃবৃন্দ বলেন, বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করা এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা নলছিটির সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে স্থানীয়রা মনে করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ২০ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নলছিটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জাসাসের কবিতা আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট টাইম : ০৭:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬