ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১৫৬ পঠিত

নলছিটি প্রতিনিধি- ১৬ মে ২০২৬, ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর উগ্র হিন্দুবাদীদের হামলা, হত্যা, নির্যাতন, গণধর্ষণসহ মসজিদ ও বাসস্থান ধ্বংসের ঘটনার প্রতিবাদে শুক্রবার নলছিটিতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জুমার নামাজের পর নলছিটি শহরের কেন্দ্রস্থলে এই মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, “ভারতে রাষ্ট্রীয় মদদে উগ্র হিন্দুবাদীদের দ্বারা সংখ্যালঘু মুসলিমদের হত্যা, নির্যাতন, গণধর্ষণ, বাসস্থান ও মসজিদ ধ্বংসের প্রতিবাদে এবং সংখ্যালঘু মুসলমানদের জান-মালের নিরাপত্তার দাবিতে এই প্রতিবাদী বিক্ষোভ মিছিল”।
মিছিলে স্থানীয় মসজিদের ইমাম, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা “সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করো”, “ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করো” ইত্যাদি স্লোগান দেন।
আয়োজকরা জানান, নলছিটির সর্বস্তরের তৌহিদী জনতা এই কর্মসূচির আয়োজন করে। তারা ভারত সরকারের প্রতি সংখ্যালঘু মুসলিমদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন স্থানে সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলার অভিযোগ উঠেছে বলে বিক্ষোভকারীরা উল্লেখ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেবাচিম হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা: ডা. জিয়াউদ্দিন হায়দার

নলছিটিতে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৪:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬