ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে যাত্রীবাহী বাস থেকে ৪২ মন জাটকা জব্দ, ৩ জনকে জরিমানা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৩১ পঠিত

নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ৪২ মন (১ হাজার ৭০০ কেজি) নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন। জব্দকৃত জাটকা পরে স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বরিশাল ও নলছিটি উপজেলা প্রশাসন যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানকালে পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস তল্লাশি করে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাসের চালকসহ তিনজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, “অবৈধভাবে জাটকা পরিবহন ও সংরক্ষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।”
জাটকা (ছোট ইলিশ) আহরণ, পরিবহন ও বিক্রি বাংলাদেশে নিষিদ্ধ। এ অভিযান মা ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রচেষ্টার অংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

নলছিটিতে যাত্রীবাহী বাস থেকে ৪২ মন জাটকা জব্দ, ৩ জনকে জরিমানা

আপডেট টাইম : ০৮:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬