ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, দুই মাদক কারবারি আটক।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৫৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮ পঠিত

নলছিটি প্রতিনিধি-
প্রকাশ: ৫ জানুয়ারী ২০২৬।

ঝালকাঠির নলছিটি উপজেলায় গভীর রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর তীক্ষ্ণ অভিযানে ফের ধরা পড়ল মাদকের আঁতুরঘর। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পৌর এলাকার অনুরাগ গ্রামে চালানো এই অভিযানে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫), একই এলাকার সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)
নলছিটি সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার এবং লেফটেন্যান্ট সৌরভ’র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে:
৪৬ পিস ইয়াবা ট্যাবলেট,
৬০০ গ্রাম গাঁজা,
ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম,
দেশীয় অস্ত্র,
মাদক বিক্রির নগদ টাকা,
অভিযান শেষে আটককৃতদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, অনুরাগ ও আশপাশের এলাকায় কিছুদিন ধরেই মাদকের ছড়াছড়ি ও গোপন লেনদেনের অভিযোগ ছিল। সেনাবাহিনীর এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে।
যৌথ বাহিনী জানিয়েছে— মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

নলছিটিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, দুই মাদক কারবারি আটক।

আপডেট টাইম : ১১:৫৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬